ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

উত্তেজনা বাড়িয়ে সীমান্তে আয়রন ডোম বসাল ইসরায়েল

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের চির বৈরী প্রতিবেশী রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্ত। ইহুদিবাদী দখলদার রাষ্ট্রটি নিজেদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে নিরীহ ফিলিস্তিনিদের জন্য নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছে।


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এমন আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে। খবর হারেৎজের।


ইসরায়েলি মিডিয়াটি আরও লিখেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরায়েল।


এছাড়া পশ্চিমতীরেও ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছে দখলদার সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত রাখা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑